• জাতীয়

    ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

      প্রতিনিধি 24 August 2026 , 6:21:24

    দিনাজপুর প্রতিনিধি:

    দিনাজপুরের ফুলবাড়ীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটর সাইকেলের ধাক্কায় দ্বীপ সাহা (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৯টায় উপজেলার বারাই হাট এলাকায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক দ্বীপ সাহা (৩০) ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম কাঁটাবাড়ীর দিলীপ সাহার ছেলে । স্থানীয় সূত্রে জানা যায়, মুদি ব্যবসায়ী দ্বীপ সাহা ব্যবসায়ীক কাজে মোটর সাইকেল যোগে পার্শ্ববর্তী আমবাড়ী বাজারে যান। কাজ শেষে ফুলবাড়ী অভিমুখে আসার পথে বারাই হাট নামক এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :