গোয়াইনঘাটে তাঁতীদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি
19 October 2025 , 6:23:00
পঠিত: 165
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেট জেলা তাঁতীদলের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মী সমাবেশে উপজেলা তাঁতীদলের কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নানা দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন, এবং পরিচালনা করেন সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুর আহমদ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, জেলা তাঁতীদলের সদস্যসচিব আলতাফ হোসেন বিলাল ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, কামরুল হাসান, বেলাল আহমদ ও জামাল উদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।