• জাতীয়

    রাজধানীর ডেমরায় প্লাস্টিক গুঁড়ো কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।

      প্রতিনিধি 26 July 2026 , 1:14:37

    এম আজম ইকবাল:

    রাজধানী ডেমরা থানা দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৯ নং ওয়ার্ড মীরপাড়া-নড়াইবাগ এলাকায় একটি প্লাস্টিক প্রক্রিয়াজাতকরণ (গুঁড়ো পাউডার তৈরির) কারখানাকে কেন্দ্র করে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
    স্থানীয়দের দাবি, কারখানাটির মালিক তানভীর রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় প্লাস্টিক গুঁড়ো তৈরি ও জিপসাম-সংশ্লিষ্ট উৎপাদন কার্যক্রম পরিচালনা করছেন। তাদের অভিযোগ, কারখানা থেকে নির্গত প্লাস্টিকের ধুলাবালি ও বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং শত শত স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শিশু, নারী, বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ শ্বাসকষ্ট, অ্যালার্জিসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
    বাসিন্দাদের ভাষ্য, একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আরও অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও রাজউকে লিখিত অভিযোগ দেওয়া হলেও কারখানার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। কারখানাটি আশপাশের পরিবেশের পাশাপাশি মাছ চাষেরও ক্ষতি করছে।
    এসব অভিযোগের প্রতিবাদে ২৬ জুলাই ২০২৬ এলাকাবাসী কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কারখানাটি বন্ধের দাবি জানান। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা যায়।
    এদিকে, এলাকাবাসীর দাবি অনুযায়ী, ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুরের কাছে অভিযোগ জানালে তিনি  বলেন অভিযোগটি সত্য না তবে পরিবেশ অধিদপ্তর ও রাজউক আমাদেরকে কোন আইনি ব্যবস্থা নিতে বললে আমরা তা শতভাগ দায়িত্ব পালন করব।

    এলাকাবাসীর দাবি, প্রশাসন, পরিবেশ অধিদপ্তর দ্রুত যেন এর পদক্ষেপ গ্রহণ করেন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :