• জাতীয়

    মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল ব্যাহত

      প্রতিনিধি 10 August 2026 , 3:36:04

    এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

    হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পাথর ও ময়দা বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থানাধীন বেজোড়া এলাকায় ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটমুখী পাথর বোঝাই ঢাকা মেট্রো-ট ২২-৬৮২৮ নম্বরের ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়দার বস্তা বোঝাই ঢাকা মেট্রো-ড ১২-৪৪৮০ নম্বরের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। পরে রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরানোর কাজ শুরু করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মাকসুদ বলেন, “ঘটনার খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশে আমি ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।” দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :