• জাতীয়

    আমির হামজার প্রতিবাদ সভায় বক্তৃতা চলাকালীন অসুস্থ হ‌য়ে জামায়া‌তের আমীরের মৃত‌্যু  

      প্রতিনিধি 19 January 2026 , 1:35:13

     

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কু‌ষ্টিয়া-৩(সদর) আসনে জামায়াতের সংসদ সদস‌্য(এম‌পি) প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হ‌য়ে প‌ড়েন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

    তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা: মান্নান হার্ট এন্ড জেনা‌রেল হস‌পিটা‌লের নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। আজ র‌বিবার বি‌কেল চারটার দি‌কে এই ঘটনা ঘ‌টে। হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা: আব্দুল মো‌মিন মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। মাওলানা আবুল হা‌শেম পোড়াদহ ডি‌গ্রি ক‌লে‌জের শিক্ষক ছি‌লেন।

    তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসে‌ছে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

    কু‌ষ্টিয়া শহর জামায়া‌তের আমীর এনামুল হক ব‌লেন,আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে

    বিকেল সা‌ড়ে ৩টার দি‌কে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ ক‌রে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখা‌নে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছি‌লেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তা‌কে নিকটস্থ এক‌টি হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। তি‌নি হার্ট অ‌্যাটাক ক‌রেছি‌লেন বলে জানান জামায়া‌তের এই নেতা।

    ডা: মান্নান হার্ট এন্ড জেনা‌রেল হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা: আব্দুল মো‌মেন ব‌লেন,হস‌পিটা‌লে আসার আগেই আমীর সা‌হে‌বের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সুতরাং মৃত‌্যুর কারণ‌টি এখ‌নি নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছি না।

    এ ঘটনায় কুষ্টিয়া জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :