• জাতীয়

    মাধবপুরে ডাকাতি মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

      প্রতিনিধি 20 July 2026 , 2:52:31

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং ও মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাসেল মিয়া (৩৯), শিপন মিয়া (২৫) এবং অহিবুর রহমান (২৫) নামে তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত ২০ জুন ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় পুলিশের পোশাক পরিহিত একদল ডাকাত একটি প্রাইভেটকারের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা যাত্রীদের কাছ থেকে নগদ ৯৩ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং প্রাইভেটকারটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী মাধবপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্তে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর র্যাব-৯ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :