প্রতিনিধি 18 July 2026 , 5:24:51
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ ১৭ জুলাই ফুলবাড়ী ২৯ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আরিফ- উজ- জামানের দিগ র্নির্দেশনায় অচিন্তপুর, মনিপুর, বড়গ্রাম এবং মোহনপুর ব্রীজ বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ০১জন আসামীসহ ২৭৮৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৫০ পিস ইস্কফ সিরাপ এবং ১৪৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ২লক্ষ ৯৬ হাজার ৭৭০টাকা। ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

















