• সারাদেশ

    আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

      প্রতিনিধি 30 September 2025 , 12:38:54

    মোঃ মহিউদ্দিন খাঁন রানা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি। কেবল দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তবে তারা বৈধ রাজনৈতিক দল হিসেবে বিদ্যমান রয়েছে। যেকোনো সময় এ কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনাও রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে তা নির্ধারণ করবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :