• জাতীয়

    মাধবপুরে একই দিনে দুই নারীর লাশ উদ্ধার 

      প্রতিনিধি 4 July 2026 , 4:09:45

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: 

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একই দিনে পৃথক স্থানে দুই নারীর  লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (৪ জুলাই) উপজেলার জগদীশপুর চা বাগান ও খড়কি গ্রামে এই দুই নারীর  অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতরা হলেন জগদীশপুর চা বাগানের চা শ্রমিক সবিতা বাউরী (৩০)। তিনি ওই বাগানের শ্রমিক বিজন বাউরীর স্ত্রী। অপরজন উপজেলার খড়কি গ্রামের সুমা সরকার (২০)। তিনি ওই গ্রামের শ্রীবাস সরকারের মেয়ে। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে সুমা ইঁদুর মারার বুলেট খেয়ে মারা গেছে। জগদীশপুর চা বাগানের ব্যবস্থাপক মনির হোসেন জানান, সবিতা বাউরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানানো হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা  জানান, খবর পেয়ে পুলিশ দুই নারীর লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ উভয় ঘটনার তদন্ত করছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :