• জাতীয়

    বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

      প্রতিনিধি 1 July 2026 , 8:02:42

    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

    বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ(কোরেক্স) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনও পাচারকারী আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার সময় খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ বেনাপোল পোর্ট থানার পুটখালী বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ ( কোরেক্স) জব্দ করা হয়েছে। জব্দকৃত সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :