• জাতীয়

    মাধবপুরে বিদ্যালয় থেকে ১৮টি বৈদ্যুতিক ফ্যান চুরি: আটক নাইটগার্ডের স্বীকারোক্তি

      প্রতিনিধি 5 April 2026 , 7:32:26

    এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে ১৮টি ইলেকট্রিক ফ্যান চুরির ঘটনায় আটক নাইটগার্ড আব্দুস সামাদ চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ। তিনি জানান, রমজানের ছুটি শেষে গত ২৯ মার্চ বিদ্যালয় খোলার দিন চুরির বিষয়টি সবার নজরে আসে। কক্ষগুলো বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও ভেতরের ফ্যানগুলো উধাও ছিল, যা রহস্যের সৃষ্টি করে। এ ঘটনায় শুরু থেকেই নাইটগার্ডের ওপর সন্দেহ তৈরি হয়। পরে প্রধান শিক্ষক মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ নাইটগার্ড আব্দুস সামাদকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি ফ্যান চুরির কথা স্বীকার করেন বলে জানা গেছে। আব্দুস সামাদ উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল মোতালিবের ছেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও জানান, চুরি হওয়া ফ্যানগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :