• জাতীয়

    বরিশালের মুলাদীতে জৈতিমনি (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

      প্রতিনিধি 28 January 2026 , 7:06:58

     

    গতকাল মঙ্গলবার রাতে মুলাদী পৌর সদরের বেইলি ব্রিজ (নগর) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মোবাইল ফোন দেখতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সে। জৈতিমনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার নৈয়ারবাড়ী গ্রামের মৃত রিপন রায়ের মেয়ে।   তার মা ঝুমা সরকার মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জৈতিমনির ওই বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। জৈতিমনির মা ঝুমা সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মেয়ে প্রাইভেট পড়ে কিছুটা দেরি করে বাসায় ফেরে। রাত ৯টার দিকে সে পড়তে না বসে মোবাইল ফোন দেখা শুরু করে। কিছুদিন পরে এসএসসি পরীক্ষা।   তাই তাকে মোবাইল ফোন রেখে পড়তে বসার জন্য বলা হয়। ওই সময় জৈতিমনি রাগ করে তার কক্ষের দরজা বন্ধ করে দেয়। রাত সাড়ে ৯টার দিকে খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে সাড়া না পাওয়ায় দরজার ফাঁকা দিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। পরে রাত ১০টার দিকে মুলাদী থানা-পুলিশ লাশ উদ্ধার করে। ঝুমা সরকার আরও বলেন, জৈতিমনি তার বাবা রিপন রায়কে অত্যন্ত ভালোবাসত।   বাবার মৃত্যুর পরে মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। বেশ কিছুদিন ধরে সে তার বাবার কাছে চলে যাবে বলছিল। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, মায়ের সঙ্গে অভিমান করে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।   এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নারায়ণগঞ্জ রুপগঞ্জ ১ সংসদ সদস্য হিসাবে রুপগঞ্জ বাসী সরীফ আহমেদ টুটুল কে দেখতে চায়

    রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

    রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

    ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ

    শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

    মাধবপুরে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

    নোটিশ :