• সারাদেশ

    গ্রেট ওয়াল মার্কেটের উন্নয়নে সভাপতি ফরহাদ হোসেন অলুর অঙ্গীকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সাংবাদিকদের সঙ্গে বিশেষ আলোচনা

      প্রতিনিধি 28 September 2025 , 9:54:10

    প্রতিবেদক :সাহেল আহমেদ সোহেল।
    কোতোয়ালি থানার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিশেষ আলোচনায় বসেন গ্রেট ওয়াল মার্কেটের সভাপতি ফরহাদ হোসেন অলু। আলোচনায় তিনি সদরঘাট ও কোতোয়ালি এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা, ব্যবসায়ীদের সুরক্ষা এবং মার্কেটের আধুনিকায়ন নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।
    সভায় ফরহাদ হোসেন অলু বলেন, “ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সাধারণ মানুষ যেন স্বস্তিতে কেনাকাটা করতে পারে, সেটাই আমার মূল লক্ষ্য। মার্কেটের প্রতিটি ব্যবসায়ীর জন্য সেবা দেওয়াই আমার দায়িত্ব।”
    তিনি আরও উল্লেখ করেন, অতীতে মাঠ পর্যায়ে থাকা সত্ত্বেও সব সময় মার্কেটে আসা সম্ভব হয়নি। তবে এখন তিনি সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চান।
    সভায় উপস্থিত সাংবাদিকরা তার উন্নয়ন ভাবনা শুনে মুগ্ধ হন এবং একজন সরল, সৎ ও সাদা মনের মানুষ হিসেবে তার উদ্যোগকে সাধুবাদ জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :