এম সাইফুর রহমান নাগেশ্বরী (কুড়িগ্রাম) থেকে।।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আকস্মিকভাবে বজ্রপাতসহ ঝড়ো হাওয়ায় ঘরবাড়িসহ ব্যাপক গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল ৪ঠা জুন সন্ধ্যার পর আকস্মিকভাবে পশ্চিম দিক থেকে ডামকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর রামখানা রায়গঞ্জ ও নেওয়াশী ইউনিয়ন সহ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া দমকা হাওয়ায় ঘরবাড়িসহ ব্যাপক গাছপালা বিদ্যুতের তারের উপর উপরে পড়ে এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে ঘরের তাণ্ডবে রামখানা ইউনিয়নের আস্কর নগর গ্রাম নাখার গঞ্জ বাজার সংলগ্ন চাউল ব্যবসায়ী আব্দুস সালামের স্ত্রী মোছাম্মদ হালিমা বেগম (৩৮) ও তার কন্যা মোছাম্মদ স্বপ্না বেগম (২৪) ঘরের উপর গাছ ভেঙে পরলে ঘর চাপা পড়ে মা ও মেয়ে দুজনে গুরুতর আহত হয়। তাদের কে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ের তান্ডবে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।




















Visit Today : 348
Visit Yesterday : 0
This Month : 348
This Year : 110718
Total Visit : 136669
Who's Online : 1
