প্রচ্ছদ » জাতীয় » শ্রীবরদীর কর্ণঝোড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
শ্রীবরদীর কর্ণঝোড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
4 May 2026 , 7:14:06
পঠিত: 87
স্টাফ রিপোর্টার,:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজার এলাকা থেকে ইয়াবাসহ ইমরান হোসেন মিল্লাত (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিল্লাত উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৩ মে) রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম-এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলমের সঙ্গীয় একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া পশ্চিম বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় লাল মিয়ার হোটেলের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।