প্রতিনিধি 3 May 2026 , 8:13:26
ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল এর ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’কে ধন্যবাদ জানিয়ে বলেন, এসব খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক উন্নতি ঘটবে এবং এখান থেকে হয়তো অনেক শিশু- কিশোর আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবে। সেদিন তাদের সেই গৌরব শুধু দেশ নয় দেশের সকলে গৌরবান্বিত হবেন। শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনী ফুটবল ম্যাচের শুভ সূচনা করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ। উদ্বোধনী ফুটবল (বালক-বালিকা) ম্যাচে মহালছড়ি উপজেলা বনাম মাটিরাঙ্গা উপজেলা অংশ নেয়। খাগড়াছড়িতে ৯ উপজেলা ও সদর পৌরসভা সহ বালক-বালিকা’র ২টি করে মোট ২০টি টিম ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট, সাঁতার মোট ৮টি ইভেন্ট অংশ গ্রহন করে। এবং এই খেলা আগামী ১০ মে পর্যন্ত চলবে।

















