প্রতিনিধি 16 April 2026 , 6:40:20
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিনকে দুটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে রমনা থানার মামলা নং ২২২/২৫ এবং মাধবপুরের বৈষম্যবিরোধী মামলা নং ৩১/২৫–এর এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্ত্র মজুদ এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে উক্ত দুটি মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার হওয়া শাহাব উদ্দিন উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। মাধবপুর থানার এসআই মোঃ ইকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে দক্ষিণ বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুহেল রানা জানান, রাষ্ট্রদ্রোহী অভিযোগসহ দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

















