• জাতীয়

    ঈদের ছুটি শেষ:যশোরে আজ খুলেছে অফিস-ব্যাংক-আদালত,বেসরকারি অফিস

      প্রতিনিধি 24 March 2026 , 6:24:29

    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

    ঈদের ছুটি শেষ: আজ খুলছে অফিস-ব্যাংক-আদালত পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটি সোমবার শেষ হয়েছে। ফলে, আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস, আদালত, ব্যাংক, বীমা বেসরকারি অফিস পুনরায় খুলেছে। চলতি সপ্তাহের শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছিল ১৭ মার্চ থেকে। সোমবার ছুটি শেষ হওয়ার সাথে সাথে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো পুনরায় কার্যক্রম শুরু করেছে। তবে ঈদের পর আজ অফিস খোলার পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে। এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে আজ অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :