প্রতিনিধি 13 March 2026 , 3:32:52
মোঃ মহিউদ্দিন খাঁন রানা বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধি:


বরিশালে পাঠাভ্যাস ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে ইফতার ও ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশাল। “চন্দ্রদ্বীপের প্রত্যাবর্তন: বরিশাল অঞ্চলের বিস্মৃত স্থাপত্যের ইতিহাস” শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পাঠচক্রের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সবাই মিলে ইফতার করার পাশাপাশি শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এতে এলাকার সচেতন নাগরিক, পাঠচক্রের সদস্য এবং স্থানীয় শিশুরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি ১৩ মার্চ বুধবার বিকাল ৪টায় ব্রজমোহন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

















