• জাতীয়

    ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারককে অপসরণ চেয়ে এবার স্মারক লিপি প্রদান

      প্রতিনিধি 11 March 2026 , 5:12:51

    মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি:

    যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও আইনসচিবের হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বাসু দেব, যুগ্ম সম্পাদক নুরে আলম পান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সিনিয়র আইনজীবী আরএম মইনুল হক খান ময়না বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ ও বিচারক রাশেদুল ইসলামের আদালত তারা বর্জন করে আসছেন। কিন্তু বিষয়টি নিয়ে যশোরের বিচার বিভাগ থেকে এখনো কোনো প্রতিকার পাননি তারা। এতে বিচারকার্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ওই দুই বিচারককে অপসারণ করে অন্য বিচারক নিয়োগ দেওয়া হলে আইনজীবীরা আবার আদালতে ফিরে যাবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আমিনুর রহমান, সাইফুল ইসলাম, ওজিয়ার রহমান, বোরহান উদ্দিন জাকির, আলহাজ আনিছুর রহমান মুকুলসহ অন্যান্য আইনজীবী। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, তিনি, সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর এবং সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে তারা আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এবং আইনজীবীদের সমস্যার বিষয়টি তুলে ধরেছেন। তিনি আশা প্রকাশ করেন, রোববারের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে। উল্লেখ্য, গত পহেলা মার্চ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের এজলাসে বিচারকের সাথে আইনজীবীদের মতবিরোধ তৈরী হয়। এদিন আদালত মুলতবি ঘোষনা করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। কিন্তু আইনজীবীরা দাবি করেন, এরপর আরও খারাপ আচরণ শুরু করেন আইরিন পারভীন। এর জেরে জরুরী সভা ডেকে তারা দুই বিচারকের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোরে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

    বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উৎস্য উর্দ্দীপনার মধ্য দিয়ে এসো হে পহেলা বৈশাল উৎযাপিত হয়েছে।

    নারায়ণগঞ্জ রূপগঞ্জে বাণিজ্য মেলায় পলিথিন-প্লাস্টিক সম্পূর্ন নিষিদ্ধ – বাণিজ্য উপদেষ্টা / পর্দা উঠলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

    শাল্লা উপজেলায় সময়সীমা পেরিয়ে গেলে ও এখনো বিভিন্ন হাওরে শুরু হয়নি ফসল রক্ষা বাধেঁর কাজ,শংঙ্কিত কৃষকরা

    বাবুগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতির নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি।

    নোটিশ :