• জাতীয়

    মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি 10 March 2026 , 12:30:03

    এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি:

    হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব”। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাসেম। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করে। অনুষ্ঠানে দুর্যোগের সময় করণীয় বিষয়ে উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে সে বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :