• জাতীয়

    জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি কর্তৃক ২ টি কষ্টিপাথরের মূর্তি সহ হাতে নাতে গ্রেফতার -০১

      প্রতিনিধি 7 March 2026 , 7:24:29

    মোঃ মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক কষ্টিপাথরের ২টি বিষ্ণু সহ ১ জনকে হাতে নাতে গ্রেফতার করেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ( সিও) মোহাম্মদ লতিফুল বারি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামে অভিযান চালিয়ে মোঃ রাসেল ইসলামের বাড়ি থেকে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার সহ হাতে নাতে তাকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরকারাবাদ গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মোট ওজন প্রায় ২৫ কেজি ৬৭০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার টাকা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :