• জাতীয়

    দৌলতপুরে শীর্ষ মাদক-অস্ত্র ব্যবসায়ী রাকিবুল গ্রেপ্তার

      প্রতিনিধি 28 February 2026 , 8:27:21

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার দৌলতপুরে জনি হত্যা মামলার পলাতক আসামি রাকিবুল (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাকিবুল ওই গ্রামের শামু মন্ডলের ছেলে এবং জনি হত্যা মামলার অন্যতম পলাতক আসামি হিসেবে পুলিশের তালিকাভুক্ত। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৯ নভেম্বর দুপুরে প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠাপাড়া সীমান্ত এলাকায় মাদক পাচার সংক্রান্ত অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে জনি (৩০) নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। সীমান্ত এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী নাজিম উদ্দিনের ছেলে সোহান এবং আমিরুল ইসলাম সুমনের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল জনির ওপর হামলা চালায়; ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে তাকে ঘটনাস্থলেই হত্যা করা হয়। নিহত জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে; হত্যাকাণ্ডের পর থেকেই আসামি রাকিবুল পলাতক ছিলেন। জনি হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান এবং এসবকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকান্ডসহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    জন্মের ঘণ্টা না পেরোতেই শিশু বিক্রি? নওয়াপাড়া রিজিয়া ক্লিনিকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

    তারেক রহমানের প্রত্যাবর্তন রূপগঞ্জে কাজী কামালের নেতৃত্বে জিয়া পরিষদের বিশাল প্রস্তুতি

    খাগড়াছড়ি নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন নেতৃবৃন্দ

    রূপগঞ্জের মাটি আজীবন ঋণী: শহীদ বকুলের ৫৪তম শাহাদাৎ বার্ষিকীতে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা

    শেরপুরে শ্রীবরদীতে উদ্ধারকৃত অজ্ঞাতনামা নারী লাশের পরিচয় মিলেছে : পিকআপ জব্দ, ড্রাইভার আটক।

    চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটআদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

    নোটিশ :