প্রতিনিধি 30 January 2026 , 4:25:54
ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি প্রতিনিধি:


১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ২৯৮ নং খাগড়াছড়ি সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী সমর্থনে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি সদর উপজেলা শাখা আয়োজনে শুক্রবার সকালে পৌর টাউন হলে মহিলা সমাবেশ অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন ইয়াকুব আলী চৌধুরী। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ঘুষ দিয়ে চাকরি করতে হবে না এবং দূর্নীতি ঠায় হবে না বাংলাদেশে। বিবি ছায়েরা জেলা সহ সাধারণ সম্পাদক সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা, জুম্মাসহ নেতাকর্মী ও অসংখ্য নারীরা উপস্থিত ছিলেন।

















