• জাতীয়

    ভালুকায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পৌর বিএনপির মিলাদ ও দোয়া

      প্রতিনিধি 7 January 2026 , 5:08:18

     

    ভালুকা উপজেলা প্রতিনিধি:

    ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ স্বাধীনতা – সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের আপোষহীন নেত্রী, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অনুপ্রেরণার উৎসস্থল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী, গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বুধবার সন্ধায় ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বণিক, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম পাপ্পু, আমান উল্লাহ তাজুন, শাহাব উদ্দিন খান, নুরুল ইসলাম, পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন মোল্লা, ভালুকা উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আলম খান প্রমুখ। এছাড়াও এময় পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :