প্রতিনিধি 30 July 2026 , 1:38:41
এম আজম ইকবাল :


মেট্রোপলিটন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও লতিফুল ইসলাম শান্ত স্যারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার পি ও এম পূর্ব বিভাগ ডিএমপি ঢাকা কাজী নুসরাত এদিব লুনা। অনুষ্ঠানটি আজ বেলা ১১ টায় পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন ডেমরায় শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। উক্ত অনুষ্ঠানে নার্সারি হতে পঞ্চম শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ও ১ম,২য়,৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদর হাতে প্রধান অতিথি ক্রেস্ট প্রদান করেন। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের মনোযোগ, মনোবল সহ অভিভাবকরা বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ও শত শত অভিভাবক এ সমাবেশে অংশগ্রহণ করেন।

















