• জাতীয়

    যশোরে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া

      প্রতিনিধি 20 December 2025 , 12:36:22

     

     

     

    মনির হোসেন, জেলা প্রতিনিধি যশোর:

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে যশোরে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জোহর নামাজ শেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহে সর্বস্তরের জনতার ব্যানারে এই দোয়া অনুষ্ঠিত হয়।
    দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
    ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবির বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খান, সংগঠক মারুফ হোসেন সুকর্ণ, ফাহিম আল ফাত্তাহ, আমানুল্লাহ আমান, এস কে সুজন ও ফাইয়াজ আহমেদ, এনসিপির যশোর জেলার প্রধান সমন্বরকারী নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারি সাজিদ সরোয়ার, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, এনসিপির যশোর জেলা সদস্য ইমদাদ হোসেন, আব্দুল আলিম, আবু সায়েম, মোহাম্মদ সোহেল, সদর উপজেলা সংগঠক ফহাদ হোসেন, আসাদুজ্জামান বাবুল, যুবশক্তির জেলা আহবায়ক এমদাদ হোসেনসহ বিভিন্ন স্তরের সাধারণ জনতার একাংশ।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :