• জাতীয়

    মাধবপুরের শিমূলঘরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

      প্রতিনিধি 5 December 2025 , 7:06:53

     

    এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় মাধবপুরের শিমূলঘরে অনুষ্ঠিত হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল। শুক্রবার এশার নামাজ বাদ ছাতিয়াইন ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়।

    দোয়া মাহফিল চলাকালে “আমিন… আমিন…” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শিমূলঘর বিএনপি অফিসের পুরো প্রাঙ্গণ। নেতাকর্মীদের হৃদয়ছোঁয়া অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও ভাবগম্ভীর।

    স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কঠিন সময় অতিক্রম করছেন। তার সুস্থতা দেশের গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই নেত্রীর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় তারা বিশেষ মোনাজাত করেন।

    আয়োজকদের ভাষ্য— খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরনের দোয়া-মিলাদ নিয়মিতভাবে আয়োজন করা হবে। ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নেত্রীপ্রতি তাদের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ ঘটান।

    নেতারা আরও বলেন— “বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তার সুস্থতা কামনায় আমাদের প্রার্থনা অব্যাহত থাকবে।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :