• জাতীয়

    মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

      প্রতিনিধি 18 August 2026 , 6:03:37

    খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার:

    সুশিক্ষার পরিবেশ, মানসম্মত পাঠদান—আলোকিত প্রজন্মের প্রত্যয় এই লক্ষ্যকে সামনে রেখে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।মঙ্গলবার (১৮আগস্ট) বিকেলে পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি,শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় টিফিনের পর অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম দেখতে পান তিনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পাঠ্যবই সঙ্গে আনা এবং বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শ্রেণিকক্ষে নিয়মিত অনুশীলনের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ইউএনও।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :