• জাতীয়

    খাগড়াছড়িতে এজিসি ওয়েলনেস গ্রুপের পরিচিতি

      প্রতিনিধি 4 August 2026 , 2:21:15

    ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি প্রতিনিধি:

    খাগড়াছড়িতে এজিসি ওয়েলনেস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান একচুয়াল গ্রিন কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি অনুষ্ঠান। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা, পরিবেশক ও আমন্ত্রিত অতিথিরা।রিপোর্ট:খাগড়াছড়ি শহরের উদয়ন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ পরিচিতি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কার্যক্রম, ব্যবসায়িক পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরা হয়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা ও সম্ভাবনা সম্পর্কে উপস্থাপনা করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা এমন আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। আয়োজকদের প্রত্যাশা, খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :