• জাতীয়

    যশোরে ক্রেতা সেজে অভিযান,প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেলের মালিক আটক

      প্রতিনিধি 27 July 2026 , 6:32:07

    মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :

    যশোরে লাইসেন্স ছাড়াই প্যাথিডিন বিক্রি করায় ক্রেতা সেজে ট্রপিক্যাল মেডিকেলের মালিক শাহজাহানকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার ২৭জুলাই বিকালে যশোর শহরের সদর হাসপাতাল মোড়ের ভৈরব সুপার মার্কেটের ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে প্যাথিডিন উদ্ধার ও মালিককে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারে লাইন্সেস ছাড়াই ট্রপিক্যাল মেডিকেল স্টোর প্যাথেডিন বিক্রি করছে। বিক্রির বৈধ অনুমোদন না থাকা সত্ত্বেও ট্রপিক্যাল মেডিকেল স্টোর থেকে গোপনে মাদকাসক্তদের কাছে অধিক মূল্যে প্যাথিডিন বিক্রি করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করতে অধিদপ্তরের একজন সদস্য ক্রেতা সেজে দোকান থেকে ৩০০ টাকায় একটি প্যাথিডিন ক্রয় করেন। পরে অধিদপ্তরের একটি দল দোকানটিতে অভিযান চালিয়ে তল্লাশি চালায়। এ সময় দোকান থেকে গোপনে সংরক্ষণ করা আনুমানিক ৩৫ থেকে ৪০টি প্যাথিডিন উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া প্যাথিডিনের সঠিক সংখ্যা গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে কর্মকর্তারা জানান। অভিযানের সময় দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া প্যাথিডিনের চূড়ান্ত সংখ্যা এবং অভিযানের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে প্রকাশ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :