• জাতীয়

    খাগড়াছড়িতে ৫ বছরের কম বয়সী অন্তত ৮০ হাজার শিশু পাবে হামের টিকা

      প্রতিনিধি 19 April 2026 , 6:06:43

    ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি প্রতিনিধি:

    শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর আওতায় ১১ দিনব্যাপি ক্যাম্পেইনে খাগড়াছড়ি জেলায় ৭৯ হাজার ৪’শ ৩২ জন শিশু পাবে হাম-রুবেলার টিকা। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুর সোয়া ১২ টার দিকে খাগড়াছড়ি সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স এ তথ্য নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা: রতন খীসা। জেলার ৯ টি উপজেলার ৫৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠান, ৯৪৫ টি কমিউনিটি কেন্দ্র, ৯ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ টি পৌর টিকাদান কেন্দ্রসহ ১৫১৯ টি কেন্দ্রে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ দিনব্যাপি হাম-রুবেলা ক্যাম্পেইন চলবে।  টিকাদানের সুযোগ পাবে ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছরের কম বয়সী শিশু’রা। তবে এ-সব টিকা গ্রহণ করতে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। যারা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন না, তারাও এটিকা পাবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :