প্রতিনিধি 25 March 2026 , 7:27:11
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি


: গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৯৭১ সালের গণহত্যা স্মরণে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ (পিপিএম), উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার দাড়িয়া, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

















