প্রতিনিধি 25 February 2026 , 9:24:35
পোরশা নওগাঁ প্রতিনিধি:


এম এ মান্নান পুলিশ বিশেষ অভিযানে ওভয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা হল ১ মোহাম্মদ শামীম রেজা, পিতা মোঃ মিজানুর রহমান, সাং বাগধারা ,২মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া ,পিতা কোছের আলী, মোঃ এরশাদ হোসেন, পিতা বাসার ,সাং মাস্টার পাড়া মিতপুর, সর্ব থানা পোরশা ,জেলা নওগাঁ। পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। আদালত থেকে জারি করা গ্রেফতারি ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।
















