• জাতীয়

    যশোর-৪ বাঘারপাড়া অভয়নগর আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন পাওয়ার দাবি !

      প্রতিনিধি 26 December 2025 , 5:45:15

     

    মনির হোসেন, যশোর প্রতিনিধি:

    ফারাজী মতিয়ার রহমান ও ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব
    যশোরের ৬ টি আসনের মধ্যে ৩ টিতে বিএনপির প্রার্থী পরিবর্তনের খবরে নতুন করে আলোচনায় এসেছে যশোর চার আসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে যশোর ৪ বাঘারপাড়া অভয়নগর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফারাজী মতিয়ার রহমান।
    এদিকে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের সমর্থকরা এ প্রচার ভিত্তিহীন বলে দাবি করলেও ফারাজী মতিয়ার রহমানের সমর্থকরা বলছেন তিনিও পেয়েছেন দলের টিকিট।

    এ বিষয়ে দলের দায়িত্বশীল একটি সূত্র আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপি’র পক্ষ থেকে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে।

    তবে ঋণ খেলাপী সংক্রান্ত জটিলতায় শেষমেশ তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে যেন ধানের শীষের বিকল্প প্রার্থী থাকে এজন্যই একসাথে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব ও ফারাজী মতিয়ার রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :