• জাতীয়

    কুষ্টিয়ায় নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাই চেষ্টা, যুবক আটক

      প্রতিনিধি 11 December 2025 , 5:44:43

     

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ফোন ছিনতাইচেষ্টার অভিযোগে আশিকুর রহমান (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

    গতকাল বুধবার রাত ৯টার দিকে থানাপাড়া পাঁচ বিল্ডিং এলাকায় এই ছিনতাইচেষ্টার ঘটনা ঘটে। পরে তাঁকে আটক করা হয়। আশিকুর রহমান খোকসা চরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

    আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাঁকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

    সন্ধ্যায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    ওসি বলেন, থানার পাশেই ভুক্তভোগী নারী কনস্টেবলের বাসা। ডিউটি শেষে ফেরার পথে তাঁর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

    প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করা নেতারা গোপনে আমাদের ধন্যবাদ জানান: জাতিসংঘে নেতানিয়াহু

    দাউদকান্দি মডেল থানার সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী সোহেলের অত্যাচারে এলাকাবসি অতিষ্ঠ। কেউ তার বিরুদ্ধে কথা বললে মাদক দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

    বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা।

    মাধবপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    সুনামগঞ্জে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষণকারীর ফাসিঁর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

    নোটিশ :