• জাতীয়

    বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষিক চুন্নাউটি মাহফিল অনুষ্ঠিত — হাফেজ ছাত্রদেরকে পাগড়ি উপহার।

      প্রতিনিধি 7 December 2025 , 4:56:53

     

    বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা:

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় অবস্থিত জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে আয়োজিত ৮ম বার্ষিক চুন্নাউটি মাহফিল ধুমধামভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদরাসা প্রাঙ্গণে ধর্মপ্রাণ মানুষের বিশাল সমাগমে মাহফিলটি সম্পন্ন হয়।

    মাহফিলের প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা ওয়াইদুর রহমান মাহবুব, প্রিন্সিপাল, জামিআ ইসলামিয়া মাইহাফিদিয়া, বেলতলা, আমানতগঞ্জ, বরিশাল।

    প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট আলেম মাওলানা মুখতার আহমদ শরীয়তপুরী, খতিব, পুলিশ লাইন জামে মসজিদ, শরীয়তপুর।

    অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত ছিল— ৩০ পারা কোরআন মুখস্থকারী হাফেজ ছাত্রদেরকে সম্মাননা হিসেবে পাগড়ি উপহার প্রদান। পবিত্র কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান করতে পেরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের সঞ্চার হয়।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

    🔹 মুফতি বেলাল হোসাইন আস-সালাফী, খতিব, মসজিদে মতিন বিন হোসাইন, বীর সাহেব টাওয়ার নগর, ঢাকা

    🔹 মুফতি আব্দুল মাছক আল আযহারী, মুখতামিম, জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাইহাফিদিয়া

    মাহফিলটি সার্বিকভাবে পরিচালনা করেন মাদরাসার পরিচালক মুফতি নোমান হোসাইন।

    দোয়া, মোনাজাত ও ধর্মীয় আলোচনা শেষে মাহফিলটি সম্পন্ন হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :